নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের চার আসনে ভোটগ্রহণ সম্পন্ন
ভাড়াউড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন চা-শ্রমিক নারীরা।
মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে মোট ৩ হাজার ১০৫টি ভোটকক্ষ স্থাপন করা হয়। নির্বাচনে দায়িত্ব পালন করেন ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির ১৫টি টিমে ৩০০ জন, আনসার ব্যাটালিয়নের ১৫টি টিমে ১২০ জন, পুলিশের ৫৩টি মোবাইল টিমে ২১২ জন, পুলিশের ১৪টি স্ট্রাইকিং টিমে ৭৪ জন, র্যাবের ৮টি টিমে ৫৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২১টি স্ট্রাইকিং টিমে ৫০৫ জন সদস্য দায়িত্ব পালন করেন।
এছাড়া ৫৫৪টি ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন ১ হাজার ১০৯ জন পুলিশ সদস্য, ৭ হাজার ২০২ জন আনসার ভিডিপি সদস্য এবং ৫৬৪ জন গ্রাম পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, “জেলা প্রশাসন সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।”
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























