নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারের চার সংসদীয় আসনেই বিএনপির জয়
নাসির উদ্দিন আহমেদ মিঠু, মো. শওকতুল ইসলাম শকু, এম নাসের রহমান, মুজিবুর রহমান চৌধুরী। ছবি: আই নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। চারটির মধ্যে দুটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। এ আসনে মুজিবুর রহমান চৌধুরী ১ লাখ ২০ হাজার ৪১৯ ভোটের ব্যবধানে জয় পান।
মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ৯৭ হাজার ৪৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৬১০ ভোট। এ আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ১৯ হাজার ৮৮২ ভোট।
এদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষ প্রতীকে মো. শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে এম নাসের রহমান বিজয়ী হয়েছেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।
সার্বিকভাবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়া এবং চারটি আসনেই বিএনপির জয় জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























