কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-র ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদী থেকে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে স্থানীয় আব্দুল কাদির নামে এক ব্যক্তিকে এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোষ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জানা গেছে, রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। উত্তোলিত বালু বিক্রি করে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের প্রেক্ষিতেই প্রশাসনের এ অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।
তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের পরদিন সোমবার সকাল থেকেই আবারও ৮ থেকে ১০টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু হয়েছে। এতে করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয়রা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধে কঠোর ও ধারাবাহিক অভিযানের দাবি জানিয়েছেন।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























