শ্রীমঙ্গল প্রতিনিধি
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি-এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্যুরিস্ট পুলিশ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জাসাসসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গভীর শ্রদ্ধা ও নীরবতার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন উপস্থিত সবাই। একুশের প্রথম প্রহরে শহীদ মিনার প্রাঙ্গণ ভরে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও দেশাত্মবোধের আবেগে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























