Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মৌলভীবাজারে ‘শিখা’-এর ৫৪তম সংখ্যার মোড়ক উন্মোচন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে একুশের নিয়মিত প্রকাশনা ‘শিখা’-এর ৫৪তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ-এর সভাপতি জ্যোতিষ মোহন্ত। বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন, সাবেক ছাত্র নেতা ও মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু।

এছাড়াও উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জহরলাল দত্ত, সিপিবি জেলা কমিটির সহ-সম্পাদক ও আয়কর আইনজীবী রমাপদ ভট্টাচার্য যাদু, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি রামেন্দ্র চন্দ্র দাশ, প্রগতি লেখক সংঘ মৌলভীবাজারের সংগঠক ও লেখক মহিদুর রহমান, উদীচী মৌলভীবাজারের সাবেক সাধারণ সম্পাদক শিল্পী ইউসুফ আলী, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও আয়কর আইনজীবী আবুরেজা সিদ্দিকী ইমন, সাবেক ছাত্র নেতা হাসান তারেক, মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর শিল্পী চম্পা দেব, সাবেক ছাত্র নেতা তপন দত্ত, উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, লেখক ও শিল্পী নির্বেন্দু নির্ধূত তপু, উদীচী মৌলভীবাজারের সংগঠক সজল আকাশ, শিক্ষক কন্দর্পবিজয় ভট্টাচার্যসহ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে ছাত্রসমাজের ঐতিহ্যবাহী ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, ‘শিখা’ কেবল একটি প্রকাশনা নয়; এটি নতুন প্রজন্মের চিন্তা, সৃজনশীলতা ও সংগ্রামী চেতনার ধারক-বাহক। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে এ ধরনের প্রকাশনার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে ‘শিখা’-এর ৫৪তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়