সাজু মারছিয়াং
শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা সমাপ্ত
ছবি: আই নিউজ
“উঠে পড়ো, প্রার্থনা করো” পবিত্র বাইবেলের এই আহ্বানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নিরালা পুঞ্জিতে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারিয়ান খ্রিষ্টীয় মণ্ডলীর ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সমবেত প্রার্থনা ও বিদায়ী সংগীতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আধ্যাত্মিক আয়োজনের সমাপ্তি ঘটে।
শ্রীমঙ্গল-বড়লেখা প্রেসবিটারি ও সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহযোগিতায় নিরালা প্রেসবিটারিয়ান মণ্ডলীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। প্রধান আকর্ষণ ছিল খাসিয়া সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুক্রবার থেকে নিরালা খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শুরু হওয়া এ ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন মডারেটর পালক রেভা. এবরিসন পতাম।
বিশেষ অতিথি তেনজিং ঘোষ ভক্তদের উদ্দেশে যিশুখ্রিষ্টের বাণী তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পালক রেভা. জি. রাজমুসেন, রেভা. এব্রিংটন পলং, মণ্ডলীর ডিকন সামুয়েল ধার, আরন মানার, শাকিল পামথেত, লবিং সাআট এবং খাসি প্রেসবিটারিয়ান ট্রাস্টের সম্পাদক লুকাস রংসাইসহ মণ্ডলীর অন্যান্য নেতৃবৃন্দ।
ধর্মীয় আলোচনা ও প্রার্থনার পাশাপাশি ১০টি সাংস্কৃতিক দলের পরিবেশিত খ্রিষ্টীয় সংগীত অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়। সমাপনী বক্তব্যে নিরালা পুঞ্জি প্রেসবিটারিয়ান মণ্ডলী ও পুঞ্জির পক্ষ থেকে এলভিস পতাম আগত সকলকে ধন্যবাদ জানান।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বার্ষিক এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























