হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২৩:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
স্বাস্থ্য, সড়ক ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেবেন: রেজা কিবরিয়া
ছবি: আই নিউজ
ড. রেজা কিবরিয়া বলেছেন, নবীগঞ্জ-বাহুবল উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পনামাফিক কাজ করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলা হলরুমে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সাদিকুর রহমান শিশু, নাদিম আহমেদ সুমন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এস আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। সেখানে ২৪ ঘণ্টা আনসার সদস্য ও অন্তত একজন পুলিশ সদস্যের সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে চিকিৎসক ও নার্সরা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন। তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নদীর ওপর বাঁশের সাঁকোর বিষয়টি তুলে ধরে তিনি উপজেলা প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে রাস্তাঘাটের সার্বিক চিত্র ও বাঁশের সাঁকোর স্থলে ব্রিজ নির্মাণের পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। উপজেলার সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাসও দেন তিনি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, দেশের সকল নাগরিককে সমান দৃষ্টিতে সেবা দিতে হবে এবং কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করা যাবে না। অন্যায়কারী যেই হোক, তাকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
এর আগে সকাল ১০টায় ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদসহ চিকিৎসক ও নার্সরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























