শ্রীমঙ্গল প্রতিনিধি
রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন ও কার্যকরী পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় সেবাশ্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখেন। এসময় তিনি সেবাশ্রমের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের প্রতিষ্ঠান সমাজে নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও সেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, রামকৃষ্ণ মিশন সেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের প্রতিষ্ঠান কার্যকর সেতুবন্ধনের কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম-এর কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতির সহ-সভাপতি দীপশিখা ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব (PIC&E) ও ভারতীয় সহকারী হাই-কমিশনার রাজেশ ভাটিয়া।
সভায় সেবাশ্রমের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি রাজেশ ভাটিয়া তাঁর বক্তব্যে মিশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অনিরুদ্ধ দাস ও বিশেষ অতিথি রাজেশ ভাটিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল। এসময় তাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
পরিদর্শনকালে সহকারী হাই-কমিশনার মিশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























