মৌলভীবাজার প্রতিনিধি
নিষিদ্ধ ‘হাইড্রোজ’ ব্যবহারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: আই নিউজ
ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম ও তদারকি অভিযান পরিচালনা করা হয়।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এবং র্যাব-৯-এর সহযোগিতায় রবিরবাজার, মধ্য রবিরবাজার ও কর্মধা রোডসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে দেখা যায়, জিলাপি তৈরিতে নিষিদ্ধ ঘোষিত ‘হাইড্রোজ’ নামক রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে। পাশাপাশি ক্ষতিকর রং ব্যবহার, পোড়া তেল দিয়ে খাদ্য প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের মতো নানা অনিয়মও ধরা পড়ে।
এসব অপরাধে মধ্য রবিরবাজারের আল মদিনা মিষ্টিঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টিঘরকে ২০ হাজার টাকা এবং ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া গুরুতর অনিয়মের দায়ে ধানসিড়ি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলকে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘হাইড্রোজ’ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী খাদ্য উৎপাদনে সম্পূর্ণ নিষিদ্ধ। এ রাসায়নিক মিশ্রিত খাবার গ্রহণে কিডনিসহ শরীরের বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া পাকস্থলীর ক্যানসার, পেটের পীড়া, আলসার এবং হরমোনজনিত জটিলতার ঝুঁকিও বেড়ে যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























