Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৪ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৫, ৮ মার্চ ২০২৬

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

রোববার সকালে শহরের মৌলভীবাজার রোডস্থ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউজ) অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের আয়োজনে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস)-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সহ-সভাপতি সবিতা গোয়ালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক সাইফুদ্দিন সরকার।

আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী এবং ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস)-এর ফিল্ড অফিসার সুমন কৈরীসহ অন্যান্যরা।

বক্তারা নারীর অধিকার, মর্যাদা ও চা-শ্রমিক নারীদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে লেবার হাউজ সংলগ্ন সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়