শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ১৫শ ৫০ জন দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
ছবি: আই নিউজ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রমজান খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু, প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস, সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলু, সরফরাজ আহমেদ সরফু, মো. মোবারক হোসেন, একরামুল কবীর, মসদ্দর আলী, মাওলানা নোমানী, মকসুদ আলী প্রমুখ।
সংগঠনের নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন বলেন, “প্রতিবছরের মতো এবারও রমজান মাসে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ বছর উপজেলার ১ হাজার ৫৫০ জন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই ও ১ কেজি ডাল দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “হৃদয়ে শ্রীমঙ্গল গত আট বছর ধরে উপজেলাজুড়ে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে অসুস্থদের চিকিৎসা সহায়তা, বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ, রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্যসামগ্রী বিতরণসহ নানা মানবিক উদ্যোগ।”
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























