নিজস্ব প্রতিবেদক
জিলাপিতে ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার
শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জিলাপি তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারসহ খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে শহরের রোদ মিষ্টান্ন ভান্ডারে জিলাপি তৈরিতে ক্ষতিকর ‘হাইড্রোজ’ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনে বিভিন্ন অনিয়মের দায়ে নুর ফুডস রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট, রিজিক রেস্টুরেন্ট এবং পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচ প্রতিষ্ঠান থেকে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমীন এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক বিনয় সিংহ।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক সময় কিছু প্রতিষ্ঠান অজ্ঞতা বা অসচেতনতার কারণে খাদ্য নিরাপত্তা বিধিমালা না মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রি করে থাকে, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে মিষ্টি ও ভাজাপোড়া জাতীয় খাবারে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত উপাদান ব্যবহার সম্পূর্ণভাবে আইনবিরোধী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























