সিলেট প্রতিনিধি
‘বিদেশ-ফেরত নারীদের অধিকার সুরক্ষায় চাই সংবেদনশীলতা’
ছবি: আই নিউজ
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য জানা, ভাষা শিক্ষা গ্রহণ এবং দক্ষতা অর্জন অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে বিদেশ-ফেরত অভিবাসীদের দেশে পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন বক্তারা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)” প্রকল্পের আওতায় অংশীজনদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ বলেন, বিদেশ-ফেরত নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আরও সংবেদনশীল হওয়া প্রয়োজন। তিনি বলেন, দক্ষতা অর্জন করে বিদেশে গেলে যেমন সম্মান ও আয়ের সুযোগ বাড়ে, তেমনি দেশে ফিরে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এ ক্ষেত্রে ব্র্যাকের মতো উন্নয়ন সংস্থার পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।
ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার তানজিনা সুলতানা সেঁজুতি। এছাড়া কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার আতিকুর রহমান নাহিদ।
আলোচনায় বক্তারা বিদেশ থেকে খালি হাতে ফিরে আসা অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার এবং সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রফিক। এ সময় ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক রিপন চন্দ্র মন্ডলসহ সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর নূরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় আইনজীবী, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিদেশ-ফেরত অভিবাসীরা অংশ নেন। তারা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
কর্মশালার শেষ পর্যায়ে প্রধান অতিথি ‘প্রত্যাশা-২’ প্রকল্পের দুইজন উপকারভোগীর হাতে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























