Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:২০, ১৬ মার্চ ২০২৬

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক মিজানুর রহমান

মিজানুর রহমান। ছবি: আই নিউজ

মিজানুর রহমান। ছবি: আই নিউজ

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান (ভিপি মিজান)। তিনি মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

রোববার (১৫ মার্চ) মৌলভীবাজারসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিয়োগের মাধ্যমে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারের এ সিদ্ধান্তকে বিএনপিসহ স্থানীয় অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়