Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৩, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ০১:৪৫, ১৯ মার্চ ২০২৬

ঈদুল ফিতরে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী টিটু আহমেদ

টিটু আহমেদ। ছবি: আই নিউজ

টিটু আহমেদ। ছবি: আই নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী টিটু আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ববোধ ও সাম্যের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদের মাঝে আসে অফুরন্ত সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করি।”

তিনি আরও বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।”

টিটু আহমেদ সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ।”

উল্লেখ্য, টিটু আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. দুদু মিয়ার সন্তান।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়