Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬,   চৈত্র ৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ২০ মার্চ ২০২৬

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে শাড়ি, থ্রি-পিস, হাজী রুমাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত উৎসব। এই উৎসবের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মধ্যে সমভাবে পৌঁছে যায়, সেই লক্ষ্য থেকেই তারেক রহমান-এর পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, “এই উপহার শুধুমাত্র কিছু সামগ্রী নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়বদ্ধতার প্রতীক। মানবিক রাজনীতির চর্চার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।”

তিনি জানান, তারেক রহমান সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আসছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে একই দিনে রাজনগর উপজেলা পরিষদ হলরুমে পৃথক আরেকটি অনুষ্ঠানে ঈদ উপহার বিতরণ করেন এম নাসের রহমান। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।

দুটি অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই উপজেলায় বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল নগদ ১০ লাখ টাকা, ৭০০টি শাড়ি, ১০০টি থ্রি-পিস, ১০০টি হাজী রুমাল এবং অতিরিক্ত ৫০টি বিশেষ রুমাল।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়