Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬,   চৈত্র ১০ ১৪৩২

আই নিউজ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৯, ২৩ মার্চ ২০২৬

এমপি মুজিবুর রহমান চৌধুরীকে শীবু শীলের ফুলেল শুভেচ্ছা

এমপি মুজিবুর রহমান চৌধুরীকে শীবু শীলের ফুলেল শুভেচ্ছা। ছবি: আই নিউজ

এমপি মুজিবুর রহমান চৌধুরীকে শীবু শীলের ফুলেল শুভেচ্ছা। ছবি: আই নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী-এর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল কলেজ শাখার নেতা এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শীবু শীল (পার্থসারথি)।

সোমবার ঈদের তৃতীয় দিন দুপুরে এমপির বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুহিবুর রহমান।

শুভেচ্ছা বিনিময়কালে শীবু শীল বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়; এটি পারস্পরিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঈদের পরপরই এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়