শ্রীমঙ্গল প্রতিনিধি
লাউয়াছড়ায় পর্যটকের ঢল, ৩ দিনে আয় সাড়ে ৫ লাখ
লাউয়াছড়ায় পর্যটকের ঢল, ৩ দিনে আয় সাড়ে ৫ লাখ। ছবি: আই নিউজ
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের দিন শনিবার বিপুল সংখ্যক পর্যটকের ভিড় লেগেছিল লাউয়াছড়ায়।
ঈদের দ্বিতীয় দিন রোববার সকাল থেকেই স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে এই জাতীয় উদ্যানটি।
এই ৩ দিনে বনাঞ্চলটিতে বিপুল সংখ্যক পর্যটক প্রবেশের ফলে ৭২ ঘণ্টায় সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ লাখ ৩০ হাজার ৪ শত ১২ টাকা।
উদ্যান কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ঈদের দিন থেকেই ভ্রমণ পিপাসুরা এই চিরহরিৎ বনে ভিড় করতে থাকেন। ঈদের প্রথম দিন ১ হাজার ৫২ জন পর্যটক টিকিট কেটে বনে প্রবেশ করেন, যা থেকে রাজস্ব আদায় হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
তবে ঈদের দ্বিতীয় দিন পর্যটকদের সমাগম ছিল দ্বিগুণ। এদিন প্রায় ১ হাজার ৯০০ জন পর্যটক প্রবেশ করায় টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬ হাজার টাকা।
ঈদের ৩য় দিন ১ হাজার ৭ শত ৯০ জন পর্যটক প্রবেশ করে এতে রাজস্ব আয় ২ লাখ ৪ হাজার ৪ শত ১২ টাকা। ঈদের ৩ দিনে মোট ৪ হাজার ৭ শত ৪২ জন দেশি-বিদেশি পর্যটক উদ্যানটি ভ্রমণ করেন।
ঈদে পর্যটক মনিটরিং এর দায়িত্বে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য ফিলা পতমী জানান, ‘অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটক উপস্থিতি অনেক। পর্যটকদের নিরাপত্তায় এবং বনের পরিবেশ রক্ষায় সহ- ব্যবস্থাপনা কমিটি, বনবিভাগ ও ট্যুরিষ্ট পুলিশের বিশেষ নজরদারি ছিল।’
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























