Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬,   চৈত্র ১১ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ২৫ মার্চ ২০২৬

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া নামক এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালের  দিকে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের মরদেহ রেল লাইনের ব্রিজের নিচ থেকে উদ্ধার করার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে শ্রীমঙ্গল- ভানুগাছ রেল স্টেশনের মধ্যবর্তী মাগুরছড়া নামক এলাকায় রেললাইনের ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল রেলওয়ে পুলিশের হওয়ার মরদেহ উদ্ধার না করে রেলওয়ে শ্রীমঙ্গল থানা-পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনাস্থলে এসে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করেন। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি। এ সময় নিহতের পাশ থেকে একটি জুতা ও কিছু ভাংতি টাকা দেখা যায়। নিহত যুবকের মুখের ডান পাশে থেঁতলে যাওয়ার আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেন। 

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়