মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক খাসিয়া চাষির সহস্রাধিক পানগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইসাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত চাষি অনন্ত।
ক্ষতিগ্রস্ত অনন্ত জানান, ‘শনিবার রাতে কে বা কারা আমার প্রায় এক হাজার পানগাছ কেটে দিয়েছে। সকালে বাগানে গিয়ে দেখি অধিকাংশ গাছ মাঝখান থেকে কাটা। পান চাষই ছিল আমার একমাত্র জীবিকার উৎস। হঠাৎ করে এভাবে সব নষ্ট হয়ে যাওয়ায় আমি এখন দিশেহারা।’
তিনি আরও বলেন, ‘আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। তবুও কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করবো।’
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে এমন ঘটনা আবারও ঘটতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষির পুনর্বাসনের জন্য প্রশাসনের জরুরি সহায়তাও কামনা করেছেন তারা।
স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে দুর্বৃত্তরা অনন্তের প্রায় এক হাজার পানগাছ কেটে দিয়েছে। এতে সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
এদিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।’
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























