মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বন্ধুর বিয়েতে ব্যতিক্রমী উপহার: অকটেন!
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়ায় জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন এক যুবক। প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে তিনি উপহার হিসেবে দিয়েছেন অকটেন, যা এলাকায় ইতোমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বরের ঘনিষ্ঠ বন্ধু মাসুম আহমদ এই অভিনব উপহারটি প্রদান করেন। তার এই উদ্যোগ অতিথিদের মধ্যে কৌতূহল ও প্রশংসা দুটোরই জন্ম দেয়।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশের ভিন্নধর্মী উপায় হিসেবে এমন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন মাসুম।
উপহার প্রদানকারী মাসুম আহমদ বলেন, “বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। তাই একটু ভিন্নভাবে বন্ধুকে শুভেচ্ছা জানাতে প্রতীকীভাবে ২ লিটার অকটেন উপহার দিয়েছি।”
ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে সময়োপযোগী, সৃজনশীল এবং ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ইতিবাচকভাবে দেখছেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























