Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৫, ১৩ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ

নিঝুম পাইনকা। ছবি: আই নিউজ

নিঝুম পাইনকা। ছবি: আই নিউজ

বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও দেশের বাইরে বসবাসরত সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ। নববর্ষের এই শুভক্ষণে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কোষাধ্যক্ষ নিঝুম পাইনকা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এটি শুধু একটি বর্ষবরণের দিন নয়, বরং ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার- এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির মিলনমেলা, যেখানে সব জাতি ও সম্প্রদায়ের মানুষ ভেদাভেদ ভুলে একত্রিত হয়। এই উৎসব পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তাই নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্য, মানবিকতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নিঝুম পাইনকা দেশে বসবাসরত পাইনকা সমাজের সদস্যসহ সর্বস্তরের মানুষকে নতুন বছরকে বরণ করে নিতে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি একটি সমৃদ্ধ, সুখী ও উন্নত বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩৩। নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দময়, সফল ও কল্যাণে পরিপূর্ণ। বিশ্বজুড়ে বয়ে যাক শান্তি, সম্প্রীতি ও মানবতার জয়গান।”

বাংলা নববর্ষের এই শুভক্ষণে বাংলাদেশ কবীর পন্তী পাইনকা সমাজ সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়