ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ১৩ এপ্রিল ২০২৬

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেলোয়ার হোসেন মামুন

দেলোয়ার হোসেন মামুন। ছবি: ফেসবুক

দেলোয়ার হোসেন মামুন। ছবি: ফেসবুক

বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও দেশের বাইরে বসবাসরত সকল জাতি, ধর্ম ও বর্ণের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজয়ী থিয়েটারের সভাপতি ও সংগঠক দেলোয়ার হোসেন মামুন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছরের আগমনে সকল ভেদাভেদ ভুলে ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নববর্ষের এই শুভক্ষণে তিনি দেশবাসীর শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বাংলা সংস্কৃতির বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রসারে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে আনন্দ, সাফল্য ও কল্যাণের বার্তা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়