শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২১:০২, ১৩ এপ্রিল ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলার প্রতিবাদে সমাবেশ
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা কথিত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ. ফ. ম. আব্দুল হাই ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম. এ. রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু ও মামুন আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে নানা অনিয়ম, প্রতারণা, প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি এবং স্বাক্ষর জালিয়াতির সঙ্গে জড়িত। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে চার গ্রামের মানুষ একযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করলেও অজ্ঞাত কারণে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, এহসান বিন মুজাহির বিষয়টি নিয়ে দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে আলতাফুর রহমানের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন। সংবাদ প্রকাশের জেরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধানস্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার। মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।
সমাবেশ থেকে অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রতিবাদ সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ; শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম; নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি; বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























