ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ১৪ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৫

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে শহরের শাপলাবাগ এলাকা থেকে পাঁচজন চিহ্নিত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি চক্র স্থানীয় মানুষকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান শুরু করে পুলিশ।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ১৩ এপ্রিল রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেল কলোনি এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার চিহ্নিত ত্রাস ও একাধিক মামলার আসামি পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাগর আহম্মেদ (২৩), মো. ফারুক হোসেন (৩২), মো. আরিফ হোসেন (২৮), মো. শরীফ হোসেন (২৩), মো. মিজানুর রহমান মিজান (৩০)।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ