ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১৪ এপ্রিল ২০২৬

জুড়ীতে ৮২১ জন কৃষকের হাতে কৃষক কার্ড

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৮২১ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশের আট বিভাগের ১১টি উপজেলায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সিলেট বিভাগের একমাত্র উপজেলা হিসেবে এ পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে জুড়ীর ফুলতলা ইউনিয়ন।

মঙ্গলবার দুপুরে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

জানা যায়, জুড়ী উপজেলার ফুলতলা ব্লকে মোট ৮২১ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৫০ জন পুরুষ ও ১৭১ জন নারী কৃষক রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এবং ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সেলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে প্রকৃত কৃষকদের সঠিকভাবে শনাক্ত করা সহজ হবে এবং তারা সরকারি প্রণোদনা ও কৃষি সহায়তা দ্রুত ও স্বচ্ছভাবে পেতে সক্ষম হবেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়