ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৪ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৩, ১৭ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে বাসা থেকে তক্ষক উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মাস্টারপাড়া এলাকার সন্তোষী ভবনের একটি বাসা থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ভবনের চারতলায় উত্তম কুমার দেবের বাসা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

জানা যায়, গত দুই দিন ধরে তক্ষকটি বাসার ভেতরে ঢুকে উচ্চ শব্দে ডাকাডাকি করছিল। এতে বাসার শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা স্বাভাবিকভাবে ঘুমাতেও পারেনি।

পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে, সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তারা বাসার চারতলার একটি বেডরুমে ফার্নিচারের পেছন থেকে তক্ষকটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর তক্ষকটিকে শ্রীমঙ্গল বন বিভাগের সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণীটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়