নিজস্ব প্রতিবেদক
চাষাবাদে ফিরবে হাজার একর জমি
শ্রীমঙ্গলে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মৌজায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৭ টাকা ব্যয়ে বাস্তবায়িতব্য এই প্রকল্প স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার জয়তীছড়ার পাশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় এলাকাবাসী।
প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি দুই পাড়ে বাঁধাই কাজ, বৃক্ষরোপণ এবং পানি নিষ্কাশনের সুবিধার্থে আরসিসি রিং পাইপ স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল, আলিসারকুল, বাদেআলিশা, শাসন রাজপাড়া ও পাত্রীকুল মৌজার প্রায় চার হাজার একর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে।
দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি থাকা এসব জমি পুনরায় কৃষিকাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ—সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার কৃষকদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয় পর্যায়েও আমরা কৃষিকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছি। তবে এসব উদ্যোগ সফল করতে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তার জন্য দোয়া কামনা করেন, যাতে তিনি পূর্ণ মেয়াদে জনগণের সেবা করতে পারেন।
স্থানীয়দের মতে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীমঙ্গলের কৃষি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























