কমলগঞ্জ প্রতিনিধি
মাদক সেবন দেখে ফেলায় রক্তাক্ত হা`মলা
কমলগঞ্জে ভাতিজাকে ছুরিকাঘাত, বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন নারী
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাদক সেবনের ঘটনা দেখে ফেলাকে কেন্দ্র করে ভাতিজার ওপর হামলা এবং তাকে রক্ষা করতে গিয়ে বকুল বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলিম মিয়া (৪৫) নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। বিষয়টি তার ভাতিজা সাইদুল ইসলাম (২৫) দেখে ফেলায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বুধবার দুপুরে ধারালো অস্ত্র দিয়ে সাইদুলের ওপর হামলা চালান হেলিম।
গুরুতর আহত অবস্থায় প্রাণ বাঁচাতে সাইদুল পাশের বাড়ির বাসিন্দা বকুল বেগমের ঘরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারী তাকে ধাওয়া করে সেখানে ঢুকে পুনরায় ছুরিকাঘাত করতে থাকে। এ সময় গৃহকর্ত্রী বকুল বেগম বাধা দিতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিৎকার শুনে সাইদুলের ভাই আমিনুল ইসলাম এবং বকুল বেগমের জামাতা ওয়াদুদ মিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারাও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হেলিম মিয়াকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার জানান, অভিযুক্ত হেলিম মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, “মাদক সেবনের বিষয়টি দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























