শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ‘শাপলাবাগ’ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েলসহ গ্রেফতার ৫
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত ‘শাপলাবাগ’ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রুয়েল মিয়া ওরফে মোস্তফা (২৬)-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, রুয়েল মিয়া দীর্ঘদিন ধরে শাপলাবাগ, সোনারবাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছিল। গত ১২ এপ্রিল রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি লুৎফর রহমানকে মারধর করে গুরুতর আহত করা হয়। ঘটনার পর রুয়েল আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে শ্রীমঙ্গল থানা পুলিশ র্যাব-৯ ও র্যাব-১০ এর সহযোগিতায় ২৩ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে রুয়েল মিয়া ওরফে মোস্তফা (২৬) এবং তার সহযোগী রাশেদ মিয়া (২৬)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি এবং রাশেদের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে একই ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পৃথক অভিযানে শ্রীমঙ্গলের আলোচিত শিশু জুনায়েদ মিয়া (১৫) হত্যা মামলার মূল আসামি আলামিন (২২)-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখে আলামিনের নেতৃত্বে পরিকল্পিতভাবে জুনায়েদকে হত্যা করে তার মরদেহ জঙ্গলে লুকিয়ে রাখা হয়। মামলার তদন্তে এর আগে চারজন আসামিকে গ্রেফতার করা হয়, যারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দির ভিত্তিতে মূল পরিকল্পনাকারী আলামিনকে ২৩ এপ্রিল ভোরে সুনামগঞ্জের একটি প্রত্যন্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, ২৪ এপ্রিল শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়টি বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার এক কর্মকর্তা জানান, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























