মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জমে উঠেছে বিজ্ঞান উৎসব
ছবি: আই নিউজ
উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬। “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৭ এপ্রিল) এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার।
মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাসুম। আলোচক হিসেবে অংশ নেন ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা দেয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
বিজ্ঞানচর্চা হোক প্রতিদিনের অভ্যাস—উদ্ভাবনেই এগিয়ে যাক বাংলাদেশ।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























