নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে নিজ নিজ বলয়ে সক্রিয় নেতারা
ছবি: আই নিউজ
আগামী ২ মে সিলেটের সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেটে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। সিলেট জেলা ও মহানগর বিএনপি প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক করছে বিভিন্ন ইউনিটের সঙ্গে। তবে এসব বৈঠকে দলের অভ্যন্তরীণ বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।
অভিযোগ উঠেছে জেলা কমিটির শীর্ষ নেতারা নিজ নিজ বলয় নিয়ে এগোচ্ছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের পছন্দের নেতাদের মাধ্যমেই সংগঠন চালাচ্ছেন। দলের কোন কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠকগুলোতেও পদধারী নেতাদের ডাকা হচ্ছে না।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠকে জেলা কমিটির নেতাদের না ডাকা প্রসঙ্গে দলের অভ্যন্তরে আলোচনা চলছে।
নাম প্রকাশ না করার শর্তে সিলেট জেলা কমিটির সম্পাদক পর্যায়ের একাধিক নেতা জানান, রোববার (২৬ এপ্রিল) জেলা বিএনপির সভাপতি সদর উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসলেও তাদেরকে ডাকা হয়নি। তারা বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান আমাদের ঐক্য ও সংহতির প্রতীক। কিন্তু তার সফরকে কেন্দ্র করে দলের নেতাদের এই বিভক্তির চেষ্টা করা অনুচিত।
তারা কেবল সদর বিএনপির সঙ্গে বৈঠকই নয়, অন্যান্য ইউনিটগুলোর সঙ্গে বৈঠকও একই পদ্ধতি হচ্ছে বলে দাবি করছেন।
জানা যায়, আগামী ২ মে সরকারি সফরে সিলেটে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের বাসিয়া খাল খনন উদ্বোধন করবেন। এই সফরকে সফল করতে সদর উপজেলা বিএনপির সঙ্গে বৈঠক করেন জেলা বিএনপির সভাপতি ও সিটি প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। প্রস্তুতি সভায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। অন্য অনেকগুলো বৈঠকের মতো এ বৈঠকেও ছিলেন না জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ পদধারী নেতারা।
এসব নিয়ে নেতারা নিজেদের নামে কিছু না বললেও সামাজিক মাধ্যমে তাদের অনুসারীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য নেওয়া যায়নি।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























