ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ২৮ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৭ লাখ টাকার মালামা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান মেশিনের লোহার মোল্ড উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আশিদ্রোন ইউনিয়নে অবস্থিত গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের একটি কারখানা থেকে গত ২৪ এপ্রিল ভোররাতে বিভিন্ন মূল্যবান লোহার মোল্ড চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্তে তৎপরতা শুরু করে।

এর ধারাবাহিকতায় শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর হারুন অর রশিদের নেতৃত্বে একটি দল ২৬ এপ্রিল রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকার ননী মালাকারের ছেলে নিতাই মালাকার (২৮) এবং শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ফজল শেখের ছেলে মো. মিলন শেখ (৩৮) (বর্তমানে দক্ষিণ উত্তরসুর এলাকায় বসবাসরত) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চুরি হওয়া মেশিনের বিভিন্ন মোল্ড উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
জনপ্রিয়