শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ২৮ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর তাণ্ডবে শ্রীমঙ্গলে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কালবৈশাখী ঝড়ে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাতে আঘাত হানা ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় অবকাঠামোগত ক্ষতি দেখা দেয়।
ঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৩৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে এবং একাধিক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে করে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ সমিতির জনবল ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা সম্মিলিতভাবে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িক এই দুর্ভোগের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ ও সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইএন/এসএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























