ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে হ`ত্যা, ঘা`তক আটক

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ মিয়া স্থানীয় লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত সন্দেহে জসিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বাড়িও একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান হাফিজ মিয়া। নামাজের প্রস্তুতির একপর্যায়ে হঠাৎ জসিম মিয়া তার ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তিনি মারা যান।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের সহিংস ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ