নিজস্ব প্রতিবেদক
র্যাবের অভিযানে সিলেটে সক্রিয় ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেফতার
ছবি: আই নিউজ
সিলেট মহানগরীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ার মধ্যে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সিলেটে একাধিক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীতে বড় ধরনের জনসমাগম হয়। এই পরিস্থিতিতে র্যাব-৯ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি, টহল ও সাঁড়াশি অভিযান জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানার সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থানরত সন্দেহভাজনদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রনি (২৪), মো. অপু (৩২), মো. রাসেল (২৮), শাহাজালাল বেপারী (২৯) ও মো. আজিজুর রহমান (২৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বড় জনসমাগমের সুযোগ নিয়ে পথচারীদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তারা আরও জানায়, তাদের সহযোগী আরও কয়েকজন আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আম্বরখানা পয়েন্টের সানরাইজ আবাসিক হোটেলের ২০২ নম্বর কক্ষে অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৬টি ধারালো অস্ত্র ও ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— আবু বকর (২৪), মো. জিহাদ হোসেন (২৮), মো. নুর ইসলাম (৪০), মো. সিয়াম হোসেন (২১) ও মো. নাজমুল ইসলাম (২৬)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের অধিকাংশই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পর্যটক সেজে সিলেটে এসে অপরাধ সংঘটিত করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























