শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে বসতঘরের পাশে বাঁশঝাড়ে অজগর উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশের বাঁশঝাড় থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের মেডিকেল এলাকার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা বিক্রমজিতের বাড়ির পাশের বাঁশঝাড়ে হঠাৎ একটি বড় আকারের অজগর সাপ দেখতে পান এলাকাবাসী। সাপটি দেখতে পেয়ে মেডিকেল এলাকার লোকজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বিক্রমজিতের ছেলে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি উদ্ধার করেন।
স্বপন দেব সজল জানান, সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে সাপটি নিরাপদ আশ্রয়ের খোঁজে বাঁশঝাড়ে চলে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরে উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























