শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ আটক ২
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে মোট সাতজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মামুন হোসাইনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ মে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর কাউয়ারবন কাচারী মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় দুই মাদক কারবারি গহুর বুনার্জী ওরফে দেবেন ও সাগর বুনার্জী ওরফে বির্জুকে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে চুরি মামলার ২ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























