ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ৯ মে ২০২৬

শ্রীমঙ্গলে সড়কের পুনর্বাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প-২ (ভিআরআরপি-২) এর আওতায় শ্রীমঙ্গল জিসি (রাধানগর)-মোহাজেরাবাদ বাজার রোডের বিষামনি বাজার সড়কের পুনর্বাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শ্রীমঙ্গলের বাস্তবায়নে প্রায় ৫ হাজার ৮৬০ মিটার সড়কের পুনর্বাসন কাজ সম্পন্ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল আরও কষ্টকর হয়ে পড়ত। সড়কটির পুনর্বাসন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের চলাচলেও গতি আসবে বলে আশা করছেন তারা।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ