ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   চৈত্র ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২১, ১৪ মে ২০২৬

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর: এম নাসের রহমান

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তাদের সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সাধারণ মানুষের উন্নয়ন প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সংসদে জনগণের কথা তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার (১৪ মে) মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে সদর উপজেলা বিএনপি।

নেতাকর্মীদের উদ্দেশে এম নাসের রহমান বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে রাস্তা, সেতু, কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয় প্রস্তাব দ্রুত লিখিত আকারে উপজেলা বিএনপির সভাপতির কাছে জমা দিতে হবে। এসব প্রস্তাবের ভিত্তিতেই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “নির্বাচনের সময় জনগণ যে উন্নয়নের প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি।”

সদর উপজেলা বিএনপি-র সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, মো. হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। 

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়