সিলেট প্রতিনিধি
র্যাব-৯ এর অভিযানে কোম্পানীগঞ্জে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার
ছবি: আই নিউজ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১৫ মে) ভোরে র্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার তেলিখাল এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, তেলিখাল এলাকার একটি কবরস্থানের পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। এ সময় নীল রঙের প্লাস্টিকের নেট দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত মদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























