নিজস্ব প্রতিবেদক
ফ্যামিলি কার্ডের ওপর নির্ভর না করে আয়বর্ধক কাজ করতে হবে
ছবি: আই নিউজ
ফ্যামিলি কার্ড ও বিভিন্ন ভাতাভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, কৃষিকাজ, হাঁস-মুরগি পালন, গরুর খামারসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের জীবনমান উন্নত করতে হবে। প্রত্যেকের দুটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করে উৎপাদনমুখী কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার নিজপাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৪৬৫ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে চাঁদপুরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সঙ্গে অনুষ্ঠানটি অনলাইনে সংযুক্ত করা হয়।
অনুষ্ঠানে শ্রমমন্ত্রী সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, কৃষক কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, শিক্ষার্থীদের শিক্ষা ভাতা এবং বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য “প্রবাসী কার্ড” বিতরণ কার্যক্রম শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় কলেজ মাঠের উন্নয়ন ও সীমানা প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে গোয়াইনঘাটে একটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, সেখানে কর্মমুখী শিক্ষার পাশাপাশি জাপানি, কোরিয়ান, আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে।
পরে তিনি উপজেলার পিয়াইন নাতারখাল ইস্টি ব্রিজ থেকে সাকেরপকের খাল ভরাট পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















