সিলেট প্রতিনিধি
সিলেটে ২৯৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: আই নিউজ
সিলেটের শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ফেয়ারডিল কফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
র্যাব-৯, সিপিএসসি, সিলেট সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ মে) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি হলুদ-সবুজ রঙের ট্রাকে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সিলেট শহরের দিকে আনা হচ্ছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শাহপরাণ (রহ.) থানাধীন জালালাবাদ ক্যান্টনমেন্ট হাই স্কুলের সামনে চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সন্দেহভাজন ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাকে আটক করেন।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে ফেয়ারডিল কফ সিরাপ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে ট্রাকে থাকা দুটি সবুজ প্লাস্টিকের বস্তা থেকে ২৯৯ বোতল ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. হেলাল আহমদ (৪৭)। তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার পশ্চিম জুলাই এলাকার মৃত আরমুজ আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সিলেটসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তিনি এসব সিরাপ নিজের হেফাজতে রেখেছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























