মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
ছবি: আই নিউজ
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে মৌলভীবাজারে দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মৌলভীবাজার সদর থানার চৌমুহনা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় “মামার বাড়ী রেস্টুরেন্ট”-এর মালিক মহিবুর রহমানকে ৩০ হাজার টাকা এবং “রাজমহল কনফেকশনারী”-এর মালিক মো. তানিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























