ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১৯ মে ২০২৬

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

লজ্জাবতী বানর

লজ্জাবতী বানর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও চৌমুহনা এলাকায় একটি বাসা থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) ভোরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা বানরটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

জানা যায়, সাতগাঁও চৌমুহনা এলাকার বাসিন্দা সফেদ মিয়ার চারতলা বাসায় সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ একটি লজ্জাবতী বানর দেখতে পান। পরে বিষয়টি আমার সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েলকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে মঙ্গলবার ভোরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, লজ্জাবতী বানরটি স্যানিটারি পাইপ বেয়ে ভবনের ওপরে উঠে আসে।

পরে উদ্ধারকৃত বানরটিকে প্রয়োজনীয় পরিচর্যার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়