নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্টে ২৬৭ মামলা, আটক ৩৮১ যানবাহন
ছবি: আই নিউজ
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১০ মে থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা-এর নেতৃত্বে জেলা পুলিশের থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও ডিবি পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
চেকপোস্ট কার্যক্রম চলাকালে বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাই এবং অপরাধ দমনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত মোট ৩৮১টি যানবাহন আটক করা হয়েছে।
এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৬৭টি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত সময়ে মোট ১৫ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























