ঢাকা, বুধবার   ২০ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ২০ মে ২০২৬

শ্রীমঙ্গলে ফায়ার সার্ভিস সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের হবিগঞ্জ রোডস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শ্রীমঙ্গল স্টেশন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষকে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়