শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে বিশাল অজগর উদ্ধার
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাচাউন এলাকার ছাত্রাবট গ্রামের খলিল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
খলিল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ভোরে ঘুম থেকে উঠে ঘরের সিলিংয়ের বাঁশের ওপর বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। হঠাৎ সাপটি দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং অনেকে সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।
এসময় গ্রামের এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
এসময় সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতার ভিড় জমে যায়। উদ্ধার শেষে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























