ঢাকা, শনিবার ১৫ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৫, ২৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত “হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২” বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মে) উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও অংশীজনরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি।

“অনুষ্ঠিতব্য হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ এ প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতে পারেন।” সভায় আয়োজকরা জানান। 

উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, পর্যটন পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, পর্যটন শিল্প সংশ্লিষ্ট হোটেল ও রিসোর্ট মালিকদের প্রতিনিধি, চা বাগান মালিক প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি এবং হারমোনি ফেস্টিভ্যালের বিভিন্ন স্টেকহোল্ডার।

প্রস্তুতি সভায় হারমোনি ফেস্টিভ্যাল সফলভাবে আয়োজনের লক্ষ্যে ভেন্যু নির্বাচন, সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন ফিনলে চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম মিয়া, রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তারেকুর রহমান পাপ্পু, গ্রীন লিফ গেস্ট হাউসের স্বত্বাধিকারী এস কে দাস সুমন, স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) জাবেদ হোসেন, মণিপুরি সম্প্রদায়ের নারী উদ্যোক্তা জয়া শর্মা এবং সাংবাদিক লুৎফর রহমান কবি প্রমুখ।

সভায় প্রধান অতিথি মো. আব্দুর রউফ শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়