শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে কলার দোকান থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুনবাজার এলাকার একটি কলার দোকান থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ মে) দুপুরে নতুনবাজারের দ্বিতীয় তলায় অনন্ত দেবনাথের কলার দোকানে এ ঘটনা ঘটে।
জানা যায়, দোকানে থাকা কলার ছড়ির সঙ্গে একটি সাপ দেখতে পেয়ে দোকানের কর্মচারী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে মোহাম্মদ আব্দুল করিম মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমদিকে অনেক খোঁজাখুঁজির পরও সাপটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টার পর দোকানের মালিক অনন্ত দেবনাথের সিন্ধুকের নিচ থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সাপটি সবুজ ফণিমনসা (Boiga cyanea) নামে পরিচিত। এটি মৃদু বিষধর ও বৃক্ষবাসী একটি অত্যন্ত সুন্দর সবুজ রঙের সাপ। সাধারণত বনাঞ্চল ও গাছে বসবাসকারী এ সাপ লোকালয়ে খুব কমই দেখা যায়।
পরবর্তীতে সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























